ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আয়কর রিটার্ন জমায় সময় বাড়াল এনবিআর
নিজস্ব প্রতিবেদক: ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বস্তি দিয়ে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৫-২০২৬ করবর্ষের রিটার্ন দাখিল এখন ৩১ মার্চ পর্যন্ত করা যাবে।
বৃহস্পতিবার জারি করা এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। এনবিআরের দ্বিতীয় সচিব (কর আইন-১) মো. একরামুল হকের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩-এর ৩৩৪ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এবং সরকারের পূর্বানুমোদনক্রমে জনস্বার্থে এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এর আগে রিটার্ন জমার শেষ তারিখ ছিল ২৮ ফেব্রুয়ারি ২০২৬।
এ বছর থেকে সব ব্যক্তি করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড। করদাতাদের এনবিআরের ই-রিটার্ন পোর্টাল (www.etaxnbr.gov.bd) ব্যবহার করে অনলাইনে রিটার্ন জমা দিতে হবে।
তবে ই-রিটার্ন ব্যবস্থায় নিবন্ধনসংক্রান্ত জটিলতার বিষয়টি বিবেচনায় রেখে কিছু ক্ষেত্রে শর্তসাপেক্ষ ছাড় রাখা হয়েছে। অনলাইনে রিটার্ন দাখিলে যেসব করদাতা বাস্তব সমস্যার সম্মুখীন হচ্ছেন, তারা কাগজে রিটার্ন জমার অনুমতি চাইতে পারবেন।
এ জন্য নির্দিষ্ট ও যৌক্তিক কারণ উল্লেখ করে আগামী ১৫ মার্চ ২০২৬-এর মধ্যে সংশ্লিষ্ট উপ-কর কমিশনারের কাছে লিখিত আবেদন করতে হবে। পরে অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন মিললে কাগজভিত্তিক রিটার্ন জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল