ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
সকালের পর রাতেও বেড়েছে সোনার দাম, ভরি কত?
নিজস্ব প্রতিবেদক: সোনার বাজারে নতুন রেকর্ড! দেশের বাজারে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে বলে শনিবার রাতে ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৩,২৬৬ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। নতুন এই দাম আগামী ১ মার্চ থেকে কার্যকর হবে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, তেজাবী (পিওর গোল্ড) সোনার আন্তর্জাতিক মূল্যবৃদ্ধির প্রভাবের কারণে স্থানীয় বাজারেও দাম বৃদ্ধি করা হয়েছে।
নতুন নির্ধারিত দামের তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের ভালো মানের এক ভরি সোনার দাম ২,৬৮,৬৮০ টাকা, ২১ ক্যারেটের ২,৫৬,৪৩৩ টাকা, ১৮ ক্যারেটের ২,১৯,৮০৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম এক ভরিতে এক লাখ ৭৯,৮৫৯ টাকা।
রুপার দামও সাথে বৃদ্ধি পেয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬,৯৯৮ টাকা, ২১ ক্যারেট ৬,৭০৭ টাকা, ১৮ ক্যারেট ৫,৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪,৩১৬ টাকায় বিক্রি হবে।
বিশ্ব বাজারেও সোনার দাম ঊর্ধ্বমুখী। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম বেড়ে ৫,২৭৮ ডলার পৌঁছেছে। এর আগে ৩০ জানুয়ারি সোনার দাম ৫,২০০ ডলার এবং ২৯ জানুয়ারি ৫,৫৫০ ডলার ছিল।
গত মাসের শেষের দিকে বিশ্ববাজারে সোনার দাম হঠাৎ বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারেও রেকর্ড বাড়তি মূল্য নির্ধারণ করা হয়। ২৯ জানুয়ারি সকালেই একবারে ভরিপ্রতি ১৬,২১৩ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেট সোনার দাম ২,৮৬,০০০ টাকার উপরে পৌঁছে। এটি দেশের ইতিহাসে একবারে সর্বোচ্চ দাম বৃদ্ধির রেকর্ড।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল