ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
ফ্লাইট চালুর আপডেট মিডিয়ায় জানানো হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফ্লাইট চালু সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে টেলিভিশনের স্ক্রল, সোশ্যাল মিডিয়া ও অন্যান্য গণমাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। যাত্রীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গুজবে কান না দিয়ে সরকারি ঘোষণার দিকে নজর রাখলেই সঠিক তথ্য পাওয়া যাবে।
রোববার (১ মার্চ) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, ফ্লাইট চালুর বিষয়ে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সার্বক্ষণিক নজরদারিতে রয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হলেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।
তিনি বলেন, যখনই ফ্লাইট চালু হবে, আমরা টেলিভিশনের স্ক্রল, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেব। সিভিল এভিয়েশন এখানে উপস্থিত আছে। আমাদের প্রধানমন্ত্রীও ২৪ ঘণ্টা বিষয়টি মনিটর করছেন।
প্রবাসীদের পরিস্থিতি নিয়ে মন্ত্রী জানান, বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট রাষ্ট্রদূতদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। তথ্য সংগ্রহ ও সমন্বয়ের জন্য বিশেষ সেল গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, দূতাবাসগুলো ঘণ্টায় ঘণ্টায় আপডেট দিচ্ছে এবং প্রবাসীদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। হোয়াটসঅ্যাপ গ্রুপসহ বিভিন্ন মাধ্যমে নাগরিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করা হচ্ছে।
মন্ত্রী জানান, যেকোনো প্রয়োজনে হটলাইন ১৬১৩৫ নম্বরে যোগাযোগ করা যাবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলাদা ডেস্ক থেকে সার্বক্ষণিক সহায়তা দেওয়া হচ্ছে।
সবশেষে তিনি যাত্রীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, সরকারি ঘোষণাই হবে একমাত্র নির্ভরযোগ্য তথ্যসূত্র।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- সবজিতে স্বস্তি থাকলেও চাল-চিনি-আটা-দুধের দামে চাপে ক্রেতারা