ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
সমুদ্রে বিশেষ অভিযানে উদ্ধার ১৫৩, আটক ১৫
নিজস্ব প্রতিবেদক: গভীর সমুদ্রে মানবপাচারের বড় একটি চেষ্টা নস্যাৎ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম উপকূলবর্তী এলাকায় বিশেষ অভিযানে ১৫ জন পাচারকারীকে আটক এবং নারী-শিশুসহ ১৫৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
রোববার (১ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
তার ভাষ্য অনুযায়ী, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়—মালয়েশিয়ায় সাগরপথে পাচারের উদ্দেশ্যে বিপুলসংখ্যক নারী, পুরুষ ও শিশু গভীর সমুদ্রে জড়ো হয়েছে। এ তথ্য পাওয়ার পর শনিবার দিবাগত রাত ৩টার দিকে ‘অপারেশন সমুদ্র প্রহরা’র আওতায় কোস্ট গার্ড জাহাজ ‘কামরুজ্জামান’ অভিযানে নামে।
অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোটকে থামার নির্দেশ দেওয়া হলে সেটি দ্রুত সরে যাওয়ার চেষ্টা করে। পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া দিয়ে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব সংলগ্ন জলসীমা থেকে নৌযানটি আটক করেন। তল্লাশিতে বোটের ভেতর থেকে ১৫৩ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ১৫ জন সন্দেহভাজন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র উন্নত জীবন, উচ্চ আয়ের চাকরি ও কম খরচে বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে টেকনাফসহ বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সংগ্রহ করেছিল। তাদের গন্তব্য ছিল মালয়েশিয়া।
কোস্ট গার্ড জানিয়েছে, সমুদ্রপথে মানবপাচার রোধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত