ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
এক কোম্পানির যাদুতেই শেয়ারবাজারে উত্থান!
সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রবিবার (২৯ জুন) দেশের শেয়ারবাজারে সূচকের সামান্য উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬.৯৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৩৯.৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এই উত্থানের পেছনে মূল চালিকাশক্তি ছিল এককভাবে ইসলামী ব্যাংকের।
আজ ইসলামী ব্যাংকের শেয়ারে বিক্রেতা সংকট দেখা যায় এবং এটি সর্বোচ্চ দরে লেনদেন হয়। কোম্পানিটির শেয়ার দর ৯.৮২ শতাংশ বৃদ্ধি পাওয়ায় ডিএসইর প্রধান সূচকে প্রায় ২০ পয়েন্ট যোগ হয়। এর অর্থ হলো, যদি ইসলামী ব্যাংকের শেয়ার দর আজ না বাড়তো, তাহলে ডিএসইর সূচক অন্তত ১৫ পয়েন্ট কমে যেত, যা বাজারের সামগ্রিক পরিস্থিতিকে নেতিবাচক দিকে ঠেলে দিত।
আজ ইসলামী ব্যাংকের প্রতিটি শেয়ার সর্বশেষ ৩৬ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে। সারাদিন এর শেয়ার দর ৩৩ টাকা ৬০ পয়সা থেকে ৩৬ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করেছে। দিনভর কোম্পানিটির মোট ১০ লাখ ৬৯ হাজার ১২০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল প্রায় ৩ কোটি ৮৮ লাখ ৩৭ হাজার টাকা। আজ একদিনেই শেয়ারটির দর ৩ টাকা ৩০ পয়সা বৃদ্ধি পেয়েছে।
ইসলামী ব্যাংক ব্যাংক খাতের একটি মৌলভিত্তির শেয়ার হিসেবে পরিচিত। ২০১৭ সালের আগে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশের বেশি ডিভিডেন্ড দিয়েছে। তবে ২০১৭ সাল থেকে এটি প্রতিবছরই ১০ শতাংশ নগদ ডিভিডেন্ড দিয়ে আসছে। সর্বশেষ ২০২৪ সালের জন্য কোম্পানিটি এখনো ডিভিডেন্ড ঘোষণা করেনি এবং ডিভিডেন্ড ঘোষণার জন্য তিন মাস সময় চেয়েছে। ইসলামী ব্যাংকিং খাতের শীর্ষ ব্যাংকটি আলোচিত এস আলম গ্রুপের খপ্পরে পড়ে এখন আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে