ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সুনামির আশঙ্কা, প্রাণ হারাতে পারেন প্রায় ৩ লাখ মানুষ!
জাপানে ভয়াবহ ‘মেগাক্যুয়েক’ বা বিশাল ভূমিকম্পের সম্ভাবনা নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। দেশটির সরকারের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, শক্তিশালী একটি ভূমিকম্প ও তাৎক্ষণিক সুনামির কারণে প্রায় ২ লাখ ৯৮ হাজার মানুষ প্রাণ হারাতে পারেন এবং ক্ষতির পরিমাণ দুই ট্রিলিয়ন ডলারের কাছাকাছি হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, আগামী ৩০ বছরের মধ্যে জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী ‘নানকাই ট্রাফ’ এলাকায় একটি বড় ধরনের ভূমিকম্প আঘাত হানতে পারে। এর সম্ভাবনা প্রায় ৭৫ থেকে ৮২ শতাংশ।
জাপান সরকার জানিয়েছে, ২০১৪ সালে দুর্যোগ প্রস্তুতির জন্য যে পরিকল্পনা নেওয়া হয়েছিল তা সম্ভাব্য প্রাণহানিকে মাত্র ২০ শতাংশ পর্যন্ত কমাতে সক্ষম হবে। যদিও পরিকল্পনার লক্ষ্য ছিল মৃত্যুর হার ৮০ শতাংশ পর্যন্ত কমানো।
এই পরিস্থিতিতে জাপান সরকার নতুন একটি হালনাগাদ পরিকল্পনা প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে বাঁধ নির্মাণ, জরুরি আশ্রয়কেন্দ্র স্থাপন এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য নিয়মিত মহড়া আয়োজনকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এক সরকারি বৈঠকে বলেন, "প্রাণহানি কমাতে হলে সরকার, স্থানীয় প্রশাসন, বেসরকারি সংস্থা ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।"
নানকাই ট্রাফ হলো ৫০০ মাইল দীর্ঘ সমুদ্রতলীয় একটি ফাটল। যেখানে একটি টেকটোনিক প্লেট আরেকটির নিচ দিয়ে ধীরে ধীরে সরে যাচ্ছে। গত ১,৪০০ বছরে এই অঞ্চলে প্রায় প্রতি ১০০ থেকে ২০০ বছর অন্তর বড় ধরনের ভূমিকম্প ঘটে এসেছে। এর মধ্যে সর্বশেষ ‘মেগাক্যুয়েক’ ছিল ১৯৪৬ সালে।
২০২৩ সালের আগস্টে জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) প্রথমবারের মতো এই এলাকার জন্য সতর্কবার্তা জারি করেছিল। এক সপ্তাহের মধ্যেই প্রত্যাহার করা হয়। তবে সাম্প্রতিক প্রতিবেদনগুলো নতুন করে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।
জাপানের আবহাওয়া সংস্থার প্রধান রিওইচি নোমুরা বলেন, "বর্তমান বৈজ্ঞানিক প্রযুক্তি দিয়ে ভূমিকম্পের নির্দিষ্ট সময়, স্থান বা মাত্রা পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। তাই জনসাধারণকে অহেতুক আতঙ্কিত না হয়ে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি।"
সূত্র : ডেইলি মেইল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান