ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
স্বর্ণের গোপন চালানসহ ধরা পড়ল তিনজন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক তিনটি অভিযানে ৮৮৭.৫ গ্রাম (প্রায় ৭৬ ভরি) স্বর্ণালঙ্কার জব্দ করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। অভিযানে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
রোববার (১৭ আগস্ট) বিমানবন্দরে এ অভিযান পরিচালনা করা হয়। পরে এপিবিএনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।
এপিবিএনের তথ্য অনুযায়ী, সকাল ৯টা ২০ মিনিটে বিমানবন্দরের বহির্গমন ও আগমনী টার্মিনালের সংযোগস্থলে তল্লাশির সময় সালেহ ফয়সাল (২৭) নামে এক যাত্রীর কাছ থেকে ২৯৩.৫০ গ্রাম স্বর্ণালঙ্কার জব্দ করা হয়। এর বাজারমূল্য আনুমানিক ৩৬ লাখ ১০ হাজার টাকা।
দুপুর ১টা ৪৫ মিনিটে দ্বিতীয় অভিযানে আগমনী টার্মিনালের মিডিয়া কর্নার এলাকা থেকে মনিরুল ইসলাম (৩৪) নামে আরও এক যাত্রীর কাছ থেকে ৩৯৫ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৪৬ লাখ ২১ হাজার টাকা।
এছাড়া সকাল ১০টা ২০ মিনিটে মাসুম রানা (৩২) নামে এক ব্যক্তিকে আগমনী টার্মিনাল এলাকা থেকে আটক করা হয়। তার কাছ থেকে ১৯৯ গ্রাম স্বর্ণালঙ্কার জব্দ করা হয়। তাকে তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে সোপর্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেন, তারা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের অংশ হিসেবে বিদেশফেরত যাত্রীদের মাধ্যমে স্বর্ণ চোরাচালানে জড়িত। তারা দেশে রিসিভার হিসেবে কাজ করতেন।
এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধে এপিবিএন সবসময় তৎপর এবং কঠোর নজরদারিতে রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর