ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ওমরাহসহ বিমানযাত্রীদের বড় ছাড় সৌদি আরবের
সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা ‘সৌদিয়া’ আন্তর্জাতিক রুটে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় ঘোষণা করেছে। এই অফার রিটার্ন ও ট্রানজিট ফ্লাইটসহ বিজনেস ও গেস্ট ক্লাস—দুই ধরনের টিকিটেই প্রযোজ্য হবে। বিষয়টি জানিয়েছে খালিজ টাইমস।
প্রতিবেদনে বলা হয়, সৌদিয়ার ওয়েবসাইট, মোবাইল অ্যাপ ও সেলস অফিস থেকে ১৭ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত টিকিট বুক করলে ছাড়ের সুযোগ পাওয়া যাবে। আর ভ্রমণ করতে হবে ১ সেপ্টেম্বর থেকে ১০ ডিসেম্বরের মধ্যে।
এ অফারের আওতায় ট্রানজিট যাত্রীরা স্বয়ংক্রিয়ভাবে ডিজিটাল ‘স্টপওভার ভিসা’ পাবেন। এর মাধ্যমে তারা সৌদি আরবে সর্বোচ্চ ৯৬ ঘণ্টা অবস্থান করতে পারবেন। এ সময় ওমরাহ পালন ছাড়াও সৌদির ঐতিহাসিক স্থান ভ্রমণের সুযোগ থাকবে।
বর্তমানে সৌদিয়া চার মহাদেশের ১০০টিরও বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। সংস্থাটির বহরে রয়েছে ১৪৯টি আধুনিক বিমান এবং ক্রমেই তাদের নেটওয়ার্ক বিস্তৃত হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)