ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, ৪ সেনা নি'হত
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি কেসি-১৩৫ (KC-135) রিফুয়েলিং বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় চার মার্কিন সেনা নিহত হয়েছেন। বিমানে থাকা অন্য দুই আরোহীর অবস্থা আশঙ্কাজনক। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম) শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে।
সেন্টকোম জানায়, গত বৃহস্পতিবার ইরাকের আকাশসীমায় দুটি বিমানের মধ্যে একটি বিধ্বস্ত হয়, তবে অন্য বিমানটি নিরাপদেই অবতরণ করতে সক্ষম হয়েছে। বিধ্বস্ত হওয়া বিমানটি কেসি-১৩৫ মডেলের একটি রিফুয়েলিং উড়োজাহাজ, যা আকাশে উড্ডয়নরত অবস্থায় অন্য যুদ্ধবিমানে জ্বালানি সরবরাহের কাজে ব্যবহৃত হতো। ওয়াশিংটনের পক্ষ থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছে, বিমানটি কোনো শত্রু পক্ষের হামলায় বিধ্বস্ত হয়নি এবং ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
তবে যুক্তরাষ্ট্রের এই দাবি প্রত্যাখ্যান করে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট ‘দ্য ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ ঘটনার দায় স্বীকার করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে তারা দাবি করেছে, তাদের যোদ্ধারা উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম) ব্যবহার করে মার্কিন বিমানটিকে ভূপাতিত করেছে।
বোয়িং কোম্পানির তৈরি এই কেসি-১৩৫ মডেলের বিমানগুলো গত শতকের ৫০-এর দশক থেকে মার্কিন বিমান বাহিনী নিয়মিত ব্যবহার করে আসছে। যুদ্ধক্ষেত্রে নিরবচ্ছিন্ন অভিযান পরিচালনার জন্য এই রিফুয়েলিং বিমানগুলো মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?