ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
ইরান যুদ্ধ নিয়ে নতুন বার্তা দিলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দ্রুত শেষ করার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধ দ্রুত শেষ করা হবে, নাকি ধীরে ধীরে অবসানের দিকে যেতে দেওয়া হবে, সে বিষয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমরা খুব দ্রুতই যুদ্ধ শেষ করতে পারি। প্রশ্ন হলো, আমরা কি এটি শেষ করতে চাই, নাকি ধীরে ধীরে নিস্তেজ হয়ে যেতে দিতে চাই?’
তিনি আরও জানান, হরমুজ প্রণালি দিয়ে এখনো তেল পরিবহণ চলছে। ট্রাম্পের ভাষায়, ‘আমরা যা চাই, তার সবই পাচ্ছি।’
এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে বিশ্ববাজারে তেলের দাম বাড়াতে ইরান সর্বাত্মক চেষ্টা করছে বলে অভিযোগ করেন ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
এ ছাড়া ইরান হামলা ও সমুদ্রের মাইন নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এসব দাবির পক্ষে তিনি কী প্রমাণ দিয়েছেন, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জেনে নিন
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের খেলার সময়সূচি (১৮ অক্টোবর)
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- মাদকবিরোধী অভিযানে প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন
- ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মৃ'ত্যু ৩
- রোববার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন