ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ
আন্তর্জাতিক ডেস্ক: শিশুদের অনলাইন নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষায় ১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে আইন পাস করেছে গ্রিসের পার্লামেন্ট। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে নতুন আইনটি কার্যকর হবে।
আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২৩ অক্টোবর) প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের দল নিউ ডেমোক্রেসি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিলটি পাস করে।
নতুন আইন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে ব্যবহারকারীদের বয়স যাচাই করতে হবে। এ নিয়ম না মানলে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বয়স যাচাই ও ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার ব্যবস্থা করতে প্ল্যাটফর্মগুলোকে আড়াই মাস সময় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
মিতসোতাকিস এ সিদ্ধান্তকে ‘কঠিন কিন্তু প্রয়োজনীয়’ বলে উল্লেখ করেছেন। তাঁর মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় কাটানোর কারণে শিশুদের ঘুম, মনোযোগ এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানোর আগ্রহ কমে যাচ্ছে।
বিশ্বজুড়ে শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপের প্রবণতা বাড়ছে। অস্ট্রেলিয়া, ফ্রান্স, ব্রাজিল, ইন্দোনেশিয়া, অস্ট্রিয়া, ডেনমার্ক ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ এ ধরনের নিষেধাজ্ঞা চালু করেছে বা পরিকল্পনা করছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জেনে নিন
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের খেলার সময়সূচি (১৮ অক্টোবর)
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- মাদকবিরোধী অভিযানে প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন
- ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মৃ'ত্যু ৩
- রোববার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ অক্টোবর)