ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
তেল সরবরাহ রক্ষায় হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ চায় যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিকে নিরাপদ রাখতে বিভিন্ন দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেল পরিবহনের এই গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপত্তা জোরদার করতেই এমন উদ্যোগ নেওয়ার কথা বলেছেন তিনি।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রভাব বিশ্বজুড়ে তেল সরবরাহে চাপ তৈরি করছে। এ পরিস্থিতিতে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন বিকল্প ব্যবস্থা বিবেচনা করছেন ট্রাম্প প্রশাসন।
এরই ধারাবাহিকতায় তিনি অন্যান্য দেশকে এই নৌপথ সুরক্ষায় যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের মতে, আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালি খোলা রাখা সবার স্বার্থে প্রয়োজন।
এর আগে তিনি ঘোষণা দিয়েছিলেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচল করা তেলবাহী ট্যাঙ্কারগুলোকে খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নিরাপত্তা পাহারায় পারাপারের ব্যবস্থা করা হবে।
শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যেসব দেশ ইরানের হুমকির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিশেষ করে যারা এই নৌপথের ওপর নির্ভরশীল—তাদের উচিত যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে এই পথটি নিরাপদ রাখতে যুদ্ধজাহাজ পাঠানো।
তিনি আরও বলেন, চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্যসহ আরও কয়েকটি দেশ এই পরিস্থিতিতে ক্ষতির মুখে পড়েছে। তাই তারা সবাই মিলে এই অঞ্চলে নৌ-উপস্থিতি জোরদার করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তবে কোন কোন দেশ এই উদ্যোগে সরাসরি অংশ নেবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি