ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ইরানকে প্রতিবেশী দেশে হামলা না করতে বলল হামাস
আন্তর্জাতিক ডেস্ক:মধ্যপ্রাচ্যে ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে নতুন এক বার্তা দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। তারা ইরানকে পাল্টা জবাব দেওয়ার অধিকার স্বীকার করলেও প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্য করে কোনো ধরনের হামলা না চালানোর আহ্বান জানিয়েছে। বিষয়টিকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, এক বিবৃতিতে হামাস জানায় আন্তর্জাতিক আইন অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানোর পূর্ণ অধিকার ইরানের রয়েছে। তবে সেই প্রতিক্রিয়া যেন আশপাশের কোনো দেশের নিরাপত্তা বা স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে না দাঁড়ায়, সে বিষয়েও সতর্ক থাকতে বলেছে তারা।
বিবৃতিতে ইরানের নেতৃত্বকে ‘ভাই’ সম্বোধন করে হামাস আরও জানায়, প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু বানানোর পরিবর্তে পুরো অঞ্চলের দেশগুলোর ঐক্যবদ্ধ হয়ে আগ্রাসনের মোকাবিলা করা উচিত। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব ও সহযোগিতার সম্পর্ক অটুট রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
বর্তমান অস্থির পরিস্থিতিতে একটি দেশের সঙ্গে আরেকটি দেশের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করেছে হামাস। তাই আঞ্চলিক ঐক্য বজায় রেখে অভিন্ন শত্রুর বিরুদ্ধে সম্মিলিতভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সামরিক উত্তেজনা বাড়তে থাকায় আশপাশের দেশগুলোও নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। এমন পরিস্থিতিতে হামাস চায়, ইরান যেন তাদের সামরিক শক্তি কেবল সরাসরি প্রতিপক্ষের বিরুদ্ধেই ব্যবহার করে এবং এতে যেন প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের অবনতি না ঘটে। বিশ্লেষকদের মতে, এই বার্তা মধ্যপ্রাচ্যে সম্ভাব্য নতুন সংঘাত এড়ানোর একটি কূটনৈতিক ইঙ্গিত।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ