ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
আয়াতুল্লাহ আলি খামেনির স্ত্রী বেঁচে আছেন
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির স্ত্রী মনসুরেহ খোজাস্তেহ বাগেরজাদেহ বেঁচে আছেন বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় তার মৃত্যুর গুঞ্জন ছড়িয়েছিল।
বৃহস্পতিবার (১২ মার্চ) ইরানি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, বাগেরজাদেহ হামলার সময় গুরুতর আহত হলেও বেঁচে গেছেন। আগের প্রতিবেদনে তাঁর মৃত্যুর কথা বলা হয়েছিল, তা সঠিক নয়।
এর আগে ইরানের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছিল, হামলার কারণে বাগেরজাদেহ মারা গেছেন বা কোমায় রয়েছেন। ফার্স নিউজ জানিয়েছে, প্রাথমিকভাবে আহত হওয়ার খবর ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছিল, যার ফলে মৃত্যুর গুজব ছড়িয়েছে।
বাগেরজাদেহ’র মৃত্যুর বিষয়ে আরও অনিশ্চয়তা তৈরি হয়েছে, কারণ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম প্রকাশ্য বিবৃতিতে মাতার মৃত্যু উল্লেখ করেননি।
মনসুরেহ বাগেরজাদেহ ১৯৬৪ সালে মাশহাদে একটি শিয়া পরিবারে জন্ম নিয়ে আলি খামেনিকে বিয়ে করেন। দম্পতির ছয়টি সন্তান রয়েছে। রাজনৈতিক সংগ্রামের সময়, কারাবাস ও অন্যান্য অনিশ্চয়তার মধ্যে খামেনি স্ত্রীর সমর্থনের কথা বহুবার উল্লেখ করেছেন।
গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে ৮৬ বছর বয়সি আলি খামেনিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমন্বিত বিমান হামলায় নিহত করা হয়। এর পর ইরান প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)