ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি নিরাপত্তা দেয় না, হুমকি বাড়ায়: ইরান
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির মতে, এই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি নিরাপত্তা নিশ্চিত করার বদলে বরং নতুন ঝুঁকি ও অস্থিরতার কারণ হয়ে দাঁড়িয়েছে।
শনিবার (১৪ মার্চ) ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, সাম্প্রতিক সংঘাতের অভিজ্ঞতা দেখিয়েছে যে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো কোনো দেশকে প্রকৃত নিরাপত্তা দিতে পারে না।
গালিবাফের ভাষ্য অনুযায়ী, এসব ঘাঁটি বরং পুরো অঞ্চলের জন্য হুমকি হয়ে উঠছে। তার মতে, যুক্তরাষ্ট্র মূলত ইসরায়েলের স্বার্থ রক্ষাতেই কাজ করে এবং অন্য দেশগুলোর নিরাপত্তা নিয়ে তাদের তেমন কোনো উদ্বেগ নেই।
তিনি আরও বলেন, যারা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করে বা তাদের সুরক্ষার আশ্রয়ে থাকে, তারা প্রকৃত অর্থেই নিরাপত্তাহীন অবস্থায় রয়েছে। এই নির্ভরতা তাদেরকে আরও দুর্বল করে তোলে বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান জানিয়েছেন, চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশটির প্রশাসন স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে সক্ষম হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, চাপিয়ে দেওয়া এই যুদ্ধের ১৫ দিন পার হলেও সরকারি কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টায় রাষ্ট্রীয় সেবা অব্যাহত রয়েছে। পরিবহন ও যোগাযোগ খাতে কিছু চ্যালেঞ্জ থাকলেও জনগণের কাছে প্রয়োজনীয় পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।
পেজেশকিয়ান আরও বলেন, জনগণের সহায়তা ও ঐক্যের মাধ্যমে ইরান এই পরিস্থিতি মোকাবিলা করবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় যে ক্ষতি হয়েছে, তা ভবিষ্যতে আগের চেয়েও ভালোভাবে পুনর্গঠন করা হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)