ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
ইরান-ইসরায়েল সংঘাতে একদিনে শতাধিক ইসরায়েলি আহত
আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও ইসরায়েলের চলমান সামরিক উত্তেজনার মধ্যে নতুন করে হতাহতের খবর পাওয়া গেছে। ইরানের হামলার জেরে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলে শতাধিক মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।
রোববার (১৫ মার্চ) ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানায়, গত একদিনে অন্তত ১০৮ জন আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
আহতদের নির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে ধারণা করা হচ্ছে, অনেকেই ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র বা লেবানন থেকে নিক্ষেপ করা রকেটের আঘাতে আহত হয়েছেন। এছাড়া হামলার সময় নিরাপদ আশ্রয়ের দিকে ছুটতে গিয়ে হুড়োহুড়ির মধ্যেও অনেকে আহত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে রোববার সকাল পর্যন্ত সংঘাতজনিত কারণে মোট ৩ হাজার ১৯৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বর্তমানে ৮১ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এদিকে সংঘাতকে ঘিরে নতুন করে হুমকি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার আইআরজিসির এক বিবৃতিতে নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার অঙ্গীকার করা হয়েছে।
আইআরজিসি পরিচালিত সংবাদমাধ্যম সেপাহ নিউজের প্রতিবেদনে বলা হয়, ‘যদি এই শিশু হত্যাকারী অপরাধী জীবিত থাকে, তবে তাকে খুঁজে বের করে হত্যা না করা পর্যন্ত আমরা আমাদের সর্বশক্তি প্রয়োগ করব।’
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা