ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
গণতান্ত্রিক ছাত্রজোটের প্যানেল ঘোষণা কাল: ভিপি ইমি, জিএস মেঘমল্লার
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন বামপন্থী ছাত্রসংগঠনগুলোর সমন্বিত জোট গণতান্ত্রিক ছাত্রজোটের নেতাকর্মীরা। তবে তারা প্যানেলের নাম ঘোষণা করেননি। জোটের পক্ষ থেকে ভিপি পদে মনোনয়ন নিয়েছেন শামছুন্নাহার হল ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি এবং জিএস পদে নিয়েছেন ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি মেঘমল্লার বসু।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসে মনোনয়ন ফর্ম নেন তারা৷ পরে সেখানে সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি উত্থাপন করেন ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি মেঘমল্লার বসু। আগামীকাল মঙ্গলবার জোটের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হবে বলে জানান তিনি।
জানা গেছে, ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি, জিএস পদে মেঘমল্লার বসু, এজিএস জাবির আহমেদ জুবেল, মুক্তিযুদ্ধ ও গণ আন্দোলন মোজাম্মেল হক ফর্ম সংগ্রহ করেছেন।
গণতান্ত্রিক ছাত্র জোটের দাবিগুলো হলো-
১। অনতিবিলম্বে আওয়ামী লীগ শাসনামলে শিক্ষার্থী নিপীড়নের সাথে জড়িত সকল ব্যক্তির তালিকা প্রকাশ করে তাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। সকল নিপীড়কের প্রার্থিতা বাতিল করতে হবে।
২। জুলাই অভ্যুত্থান চলাকালে ছাত্র হত্যার পক্ষে সম্মতি উৎপাদনকারী নীল দলের শিক্ষকদের বিবিধ হলের প্রভোস্ট পদ থেকে অপসারণ করতে হবে।
৩। রূপরেখা প্রণয়ন কমিটিকে অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের হলগুলিতে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ও নির্বাচনী প্রচারণার নিয়ম-নীতি কী হবে সেই বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিতে ও তা বলবৎ করতে হবে।
৪। ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচনের অন্তত পনেরো দিন আগে থেকে সকল পরীক্ষা স্থগিত করতে হবে ও নির্বাচনের দিন অনাবাসিক শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে বাড়তি পরিবহনের ব্যবস্থা করতে হবে। ভোটকেন্দ্রের অপার্যপ্ততা দূর করতে হবে।
৫। অনলাইনভিত্তিক গুজব ও ডিসইনফরমেশানের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শক্ত ব্যবস্থা নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে খোলা অথচ গুজব ও কুৎসা ব্যবহার করে একটি রাজনৈতিক গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নে রত সকল গ্রুপ ও পেজের বিরুদ্ধে প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে; এবং
৬। ক্যাম্পাসে নানা ইস্যুকে কেন্দ্র করে মব পরিস্থিতি তৈরি হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তা কীভাবে মোকাবিলা করবে তার সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়ন করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)