ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
দেশের বিভিন্ন এলাকায় এখনো মব জাস্টিস চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী মন্তব্য করে বলেছেন ঢাকার আশপাশে মব জাস্টিস কমলেও দেশের বিভিন্ন এলাকায় এখনো মব জাস্টিস চলছে।
সোমবার (১৮ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ১২তম সভা শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, নির্বাচনের আগে পুলিশে ১৫ হাজার ৮৫১ জন, বিজিবিতে ৪ হাজার ৪৬৯ জন, আনসারে ৫ হাজার ৫৫১ জন, কারাগারে ১ হাজার ৫৫৮ জন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ২০৮ জন নতুন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে কিছু সৃজিত পদ এবং কিছু শূন্যপদ পূরণ করা হয়েছে। পুলিশের ক্ষেত্রে সাব-ইন্সপেক্টর থেকে কনস্টেবল পর্যন্ত এবং আনসার ও বিজিবিতেও কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা চাই মব জাস্টিস যতটা সম্ভব কমিয়ে আনা যায়। কয়েকদিন আগে রংপুরে একটি মব জাস্টিসের ঘটনা ঘটেছে। ঢাকায় তুলনামূলক কমলেও আশপাশের এলাকায় এখনও কিছু হচ্ছে। আমরা চেষ্টা করছি এটা আরও কমিয়ে আনার।
মাইটিভির চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বাদীই বলেছেন এতে তার সম্পৃক্ততা নেই। তবুও কেন তাকে গ্রেপ্তার করা হলো সেটা কোর্টকে জিজ্ঞাসা করুন। যদি পুলিশের গ্রেপ্তার অবৈধ হতো, কোর্ট নিশ্চয়ই তাকে ছেড়ে দিত। কোর্ট কারও কথা শোনে না, তারা স্বাধীন।
তিনি আরও বলেন, আমরা চাই নির্দোষ বা সাধারণ জনগণ কোনোভাবেই হয়রানির শিকার না হন। তবে দোষীরা কোনোভাবেই ছাড় পাবে না। আমরা অনেক সময় ছোটখাটো অপরাধীদের ধরি, কিন্তু বড় অপরাধীরা ছাড়া পেয়ে যায়। সম্প্রতি একজন বড় অপরাধী ধরা পড়েছে, তখন সবাই সে বিষয়েই কথা বলছেন। কিন্তু ছোটখাটো অপরাধে ধরা পড়া মানুষদের প্রসঙ্গ কেউ তুলছেন না। তাই বলব, যদি কোনো নির্দোষকে ধরা হয়, সে বিষয়ে অবশ্যই আপনারা বলবেন। আপনারা সবসময় সত্য তুলে ধরেন, এজন্য আপনাদের ধন্যবাদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা