ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
সৌদিতে সপ্তাহব্যাপী অভিযানে আটক ২২ হাজার প্রবাসী
সৌদি আরবে আবাসন, শ্রম আইন এবং সীমান্ত সুরক্ষা বিধি লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহব্যাপী দেশজুড়ে চালানো অভিযানে প্রায় ২২ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, গত ৭ থেকে ১৩ আগস্ট পর্যন্ত চালানো এই অভিযানে মোট ২১ হাজার ৯৯৭ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৩ হাজার ৪৩৪ জন আবাসন আইন, ৪ হাজার ৬৯৭ জন সীমান্ত সুরক্ষা আইন এবং ৩ হাজার ৮৬৬ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন।
বিবৃতিতে আরও বলা হয়, একই সময়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১,৭৮৭ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ৬৪ শতাংশ ইথিওপীয় এবং ৩৫ শতাংশ ইয়েমেনি নাগরিক। এছাড়া, আইন লঙ্ঘনকারীদের আশ্রয় দেওয়া বা পরিবহন সুবিধা দেওয়ার অভিযোগে ১৮ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বর্তমানে ২৫ হাজার ৪৩৯ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এদের মধ্যে ১৮ হাজার ১৪৯ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহ করতে তাদের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। ইতোমধ্যে ১২ হাজার ৮৬১ জনকে সৌদি আরব থেকে নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সৌদি আরব বারবার অবৈধভাবে বসবাসকারী এবং তাদের সহায়তাকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে আসছে। দেশটিতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক