ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
বিশ্বকাপ ২০২৬: ইরানকে সরে যেতে বললেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। ইরানের অংশগ্রহণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিকে স্বেচ্ছায় বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন। বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে ইরানের জন্য এই টুর্নামেন্টে অংশ নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ইরান জাতীয় ফুটবল দলকে বিশ্বকাপে স্বাগত। কিন্তু তাদের নিজেদের জীবন ও নিরাপত্তার কথা বিবেচনা করলে সেখানে থাকা তাদের জন্য উপযুক্ত হবে বলে আমি সত্যিই মনে করি না।’
আগামী জুন–জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় ২০২৬ ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে হওয়ার কথা।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই ইরানের বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত সপ্তাহে আটলান্টায় ফিফার প্রস্তুতি সভায় একমাত্র ইরানই অনুপস্থিত ছিল। তবে গত মঙ্গলবার ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, ইরানের ফুটবল দলকে যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি দেওয়ার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট তাকে আশ্বস্ত করেছেন। ট্রাম্প তাকে বলেছেন, ইরান বিশ্বকাপে অংশ নিলে তার কোনো আপত্তি নেই।
এরপর বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির ক্রীড়ামন্ত্রী আহমাদ দানিয়ামালি জানান, ইরান যুক্তরাষ্ট্রে খেলতে যাবে না। মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘যে দুর্নীতিগ্রস্ত সরকার আমাদের নেতাকে হত্যা করেছে, কোনো পরিস্থিতিতেই তাদের দেশে আমরা বিশ্বকাপে অংশ নিতে পারি না।’
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘গত আট-নয় মাসে আমাদের ওপর দুটি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। আমাদের হাজারো মানুষকে হত্যা করা হয়েছে। এমন অবস্থায় আমাদের সন্তানদের নিরাপত্তা যেখানে নেই, সেখানে খেলতে যাওয়ার প্রশ্নই আসে না।’
তবে পুরো বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ থাকবে কি না এ বিষয়ে এখন পর্যন্ত ফিফা বা ইরান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ