ঢাকা, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: সংবিধানে বহুল আলোচিত নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া ঐতিহাসিক রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৭৪ পৃষ্ঠার এই বিস্তারিত রায়টি প্রকাশ করা হয়।
তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের লেখা এই রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আইনি বৈধতা এবং প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা হয়েছে। উল্লেখ্য, গত ২০ নভেম্বর আপিল বিভাগ সংক্ষিপ্ত রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের সিদ্ধান্ত দিয়েছিলেন।
পূর্ণাঙ্গ রায় প্রকাশের ফলে সংবিধানের নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে দীর্ঘদিনের আইনি লড়াইয়ের একটি চূড়ান্ত দালিলিক ভিত্তি তৈরি হলো। এই রায়টি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও আগামী জাতীয় নির্বাচনের রূপরেখা নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)