ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
দ্বি-রাষ্ট্র সমাধানই ফিলিস্তিনের ভবিষ্যত: ড. ইউনূস
আগামী দিনে আরও অনেক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রমাদানকে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সংহতি পুনর্ব্যক্ত করে বলেন, “আমাদের জনগণ এবং সরকার ফিলিস্তিনের পাশে আছে এবং সমর্থন অব্যাহত থাকবে।”
ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রমাদান গাজার মানবিক সংকট তুলে ধরে বলেন, “খাবার নেই, ওষুধ নেই, এবং সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে শিশুরা।” তিনি বাংলাদেশ সরকারের ফিলিস্তিনের জন্য বিশেষ সহায়ক ভূমিকা এবং বাংলাদেশি জনগণের সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইসরায়েলের ‘গ্রেটার ইসরায়েল’ মানচিত্রের বিরুদ্ধে অন্যান্য মুসলিম দেশের সঙ্গে যোগ দেওয়ায় বাংলাদেশের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি, বাংলাদেশকে ফিলিস্তিনি পণ্য আমদানি বৃদ্ধির আহ্বান জানান এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি