ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
৪৪তম বিসিএসে ১,৪৯০ জনকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ৪৪তম বিসিএসের মাধ্যমে ১,৪৯০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের প্রায় সাত মাস পর এই নিয়োগ কার্যকর করা হলো। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিষয়টি প্রকাশ করা হয়।
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে প্রশাসন ক্যাডারে ২৪৪ জন, পুলিশ ক্যাডারে ৪৮ জন, পররাষ্ট্র ক্যাডারে ৯ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ২৯ জনসহ বিভিন্ন ক্যাডারে দায়িত্ব পাওয়ার কথা বলা হয়েছে।
নিয়োগ আদেশে বলা হয়েছে, কর্মকর্তা বা কর্মচারীরা আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট ক্যাডারের নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের পদায়ন কার্যালয়ে যোগদান করবেন। পরবর্তী কোনো নির্দেশ না পেলে ওই তারিখে নিজ নিজ মন্ত্রণালয়ে যোগদান বাধ্যতামূলক। নির্ধারিত সময়ে যোগদান না করলে নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, নিয়োগের পর কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ তথ্য বা ভিন্ন পরিস্থিতি উদ্ভব হলে কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী এই আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করবে।
এর আগে, গত বছরের ৩০ জুন ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। কমিশন এক হাজার ৭১০টি শূন্য পদে ১,৬৯০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত ও নিয়োগের সুপারিশ করেছিল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত