ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
কর্মচারীদের ‘ভুখা মিছিল’-এ হামলার তীব্র নিন্দা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে চলা শান্তিপূর্ণ ‘ভুখা মিছিল’ কর্মসূচির সময় কর্মচারীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
সংগঠনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে নবম পে-স্কেলের দাবিতে আজ একটি শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে যমুনা অভিমুখে মিছিল চলাকালে কর্মচারীদের ওপর যে হামলার ঘটনা ঘটেছে, তা নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শান্তিপূর্ণ ও ন্যায্য দাবির জন্য কর্মসূচি পালনরত কর্মচারীদের ওপর হামলা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং গণতান্ত্রিক চর্চার পরিপন্থি। এই ধরনের ঘটনা পরিস্থিতিকে অযথা উত্তপ্ত করে এবং গণতান্ত্রিক পরিবেশকে ক্ষুণ্ন করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। পাশাপাশি আহত কর্মচারীদের যথাযথ চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
সমিতির বক্তব্যে বলা হয়েছে, “আমরা বিশ্বাস করি শান্তিপূর্ণ সহাবস্থান, আইনের শাসন এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সব পক্ষকে সংযমী ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি