ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
নির্বাচন পর্যবেক্ষণে আসছে জাপানের প্রতিনিধি দল
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর ঘোষণা দিয়েছে জাপান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী একটি বিশেষ মিশন বাংলাদেশে এসে পুরো নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চার সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে অবস্থান করবে। এই সময় তারা নির্বাচন ও ভোট গণনার কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করবেন।
মিশনটির নেতৃত্ব দেবেন বাংলাদেশে নিযুক্ত জাপানের সাবেক রাষ্ট্রদূত ওয়াতানাবে মাসাতো। প্রতিনিধি দলে আরও থাকবেন জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, ঢাকায় অবস্থিত জাপান দূতাবাসের একজন প্রতিনিধি এবং একজন নির্বাচন-বিষয়ক বিশেষজ্ঞ।
জাপান সরকার জানিয়েছে, নির্বাচন পর্যবেক্ষণের পাশাপাশি এই মিশন বাংলাদেশ নির্বাচন কমিশন, আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক দল এবং অন্যান্য দেশের পর্যবেক্ষক মিশনের সঙ্গে নিয়মিত মতবিনিময় ও তথ্য আদান-প্রদান করবে।
বাংলাদেশ নির্বাচন কমিশন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের স্বাগত জানিয়ে যে ঘোষণা দিয়েছে, তারই প্রেক্ষিতে জাপান সরকার এই পর্যবেক্ষক মিশন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত