ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
আরও কঠিন সময় আসতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, বিদেশে বাংলাদেশি নাগরিকদের ভিসা না পাওয়া সম্পূর্ণভাবে দেশের সিস্টেমের দায়; এটি ব্যক্তিগতভাবে তার দায় নয়।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “বাংলাদেশি নাগরিকদের যে ভিসা দেওয়া হচ্ছে না, তার দায় কোনো এক ব্যক্তির নয়, দেশের পুরো সিস্টেমের। এই পরিস্থিতি সমাধান না হলে দেশের মানুষ সুযোগ থেকে বঞ্চিত হয়।”
তিনি বলেন, “পৃথিবীতে প্রচুর সুযোগ রয়েছে, কিন্তু আমরা নিজেদের দোষে তা কাজে লাগাতে পারছি না। ভিসা দেয় না, এতে আমরা দায়ী। প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন, জালিয়াতি আমাদের দেশে বেশি। যখন কেউ জালিয়াতি করে, তখন কাগজের সত্যতা যাচাই করা আমাদের দায়িত্ব।”
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “ভিসা বা অ্যাডমিশন সবই কাগজের ভিত্তিতে। যদি দেখা যায়, কোনো মহিলা বিদেশে মেইড হিসেবে যায়, কিন্তু ভিসা ফ্রন্ট অফিসার ম্যানেজার হিসেবে দেওয়া হয়, তাহলে বোঝা যায় আমরা কতটা ধাপ্পাবাজি করেছি। ঘর গোছানো ছাড়া সমস্যার সমাধান হবে না। আরও কঠিন সময় আসতে পারে।”
সাংবাদিকরা প্রশ্ন করলে, “অন্তর্বর্তী সরকার শেষ মুহূর্তে যেসব চুক্তি করছে, তা পরবর্তী সরকারের জন্য বোঝা হবে কি না?” তাতে তিনি বলেন, “আমি মনে করি আমরা অনেক ইস্যু আগে থেকেই সমাধান করছি, যাতে পরবর্তী সরকারের কাজ সহজ হয়।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত