ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
লুট হওয়া অস্ত্রের বড় অংশই উদ্ধার, জানালেন ইসি মাছউদ
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জনমনে থাকা শঙ্কার বিষয়ে আশ্বস্ত করেছে নির্বাচন কমিশন। কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, অতীতে একটি নির্দিষ্ট প্রেক্ষাপটে অস্ত্র লুটের ঘটনা ঘটলেও এর বড় অংশ ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে এবং বাকি অস্ত্র উদ্ধারের কার্যক্রম চলমান রয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে নীলফামারী সরকারি কলেজের হলরুমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেন, লুট হওয়া কিছু অস্ত্র এখনো উদ্ধার হয়নি এটা সত্য, তবে এর সংখ্যা খুবই সীমিত। এসব অস্ত্র নির্বাচনের সার্বিক নিরাপত্তার জন্য কোনো বড় ধরনের হুমকি তৈরি করবে না বলে কমিশন মনে করে।
পোস্টাল ব্যালট প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, এটি একটি নতুন ব্যবস্থা হওয়ায় কিছু ত্রুটি-বিচ্যুতি দেখা দিতে পারে। তবে এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি বরদাশত করা হবে না। পোস্টাল ব্যালটের বিষয়ে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না বলে তিনি কঠোর অবস্থানের কথা জানান।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে সে বিষয়ে কমিশন সর্বোচ্চ সতর্ক রয়েছে। এমন কোনো কাজ করা হবে না, যা কমিশনের নিরপেক্ষতা বা গ্রহণযোগ্যতাকে ক্ষুণ্ন করতে পারে।
মতবিনিময় সভায় নীলফামারী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাইদুল ইসলাম, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন এবং নীলফামারী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ লুৎফুল কবির।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে
- এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার