ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
যমুনার নিরাপত্তায় রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিন্টো রোডে অবস্থিত প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’র নিরাপত্তা জোরদার করতে ৬ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবি জানায়, চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে রাষ্ট্রীয় ভবন যমুনার চারদিকের নিরাপত্তা নিশ্চিত করতে কাকরাইল মসজিদ এলাকা এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন এলাকায় এই ৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
আজ সকাল থেকেই ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও তা বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা আন্দোলনে নামেন। বেলা সোয়া ১১টার দিকে আন্দোলনরত কর্মচারীরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের পুলিশি ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশমুখে গিয়ে অবস্থান নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দফায় দফায় টিয়ারগ্যাস ও জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।
আন্দোলনরত কর্মচারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আজকের মধ্যেই যদি নবম পে-স্কেলের গেজেট প্রকাশ করা না হয়, তবে তারা রাজপথ ছাড়বেন না এবং আন্দোলন আরও জোরদার করবেন। এমন উত্তপ্ত পরিস্থিতিতে জানমালের নিরাপত্তা ও সরকারি স্থাপনার সুরক্ষা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি আধাসামরিক বাহিনী বিজিবিকে মাঠে নামানো হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে