ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
৯ম পে-স্কেলের দাবিতে উত্তাল ঢাকা
পুলিশ-সরকারি কর্মচারী সং-ঘর্ষে রণক্ষেত্র শাহবাগ-মিন্টো রোড
নিজস্ব প্রতিবেদক: ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত সরকারি চাকরিজীবীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর শাহবাগ ও মিন্টো রোড এলাকা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার পর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে যাওয়ার পথে এই সংঘাতের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। চরম উত্তেজনার মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
সকাল থেকেই বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে সমাবেশ করেন। সমাবেশ শেষে একটি বিশাল মিছিল নিয়ে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা হন। বেলা ১১টার দিকে মিছিলটি হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন সড়কে পৌঁছালে পুলিশ কাঁটাতারের ব্যারিকেড দিয়ে পথরোধ করে। আন্দোলনকারীরা সেই ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়, যা দ্রুতই সংঘর্ষে রূপ নেয়।
আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান থেকে পানি নিক্ষেপ করে। এতে মিছিলটি সাময়িকভাবে পিছু হটলেও কিছুক্ষণ পর পর কর্মচারীরা পুনরায় একত্রিত হয়ে ‘যমুনা’র দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। এর ফলে মিন্টো রোড ও শাহবাগ এলাকায় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী নিজে ঘটনাস্থলে উপস্থিত হন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরে এলাকায় বিপুল সংখ্যক অতিরিক্ত পুলিশ ও দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়।
সংঘর্ষের কারণে গুরুত্বপূর্ণ এই রুটে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশের ছোড়া টিয়ার গ্যাসে বেশ কয়েকজন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েছেন। তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের রক্তক্ষয়ী হতাহতের খবর পাওয়া যায়নি। আন্দোলনরত কর্মচারীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ