ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
নির্বাচনে মাঠে নামছে ৫ লাখ ৬০ হাজার আনসার
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতিতে মাঠে নামানোর ঘোষণা দিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। নির্বাচনের দিন সারাদেশে লাখো সদস্য মোতায়েন করে কেন্দ্রভিত্তিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করার পরিকল্পনার কথা জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ জানিয়েছেন, ত্রয়োদশ পার্লামেন্ট ইলেকশনে সারাদেশে মোট পাঁচ লাখ ৬০ হাজার আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। এ লক্ষ্যে সব সদস্যকে নির্বাচনী প্রস্তুতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইলেকশন প্রস্তুতিমূলক সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।
তিনি বলেন, আনসার ও ভিডিপি সদস্যরা সাধারণ নাগরিক হিসেবে সমাজে জীবনযাপন করেন এবং রাষ্ট্রের প্রয়োজনে জীবিকা সাময়িকভাবে স্থগিত রেখে দায়িত্ব পালনে এগিয়ে আসেন। নিয়মিত সদস্য না থাকলেও সংকট ও রাষ্ট্রীয় প্রয়োজনে তারা সবসময় প্রস্তুত থাকে। প্রথমবারের মতো দেশের প্রতিটি জেলায় এ ধরনের নির্বাচন প্রস্তুতিমূলক সমাবেশ আয়োজন করা হচ্ছে বলে জানান তিনি।
মহাপরিচালক আরও বলেন, নির্বাচনী নিরাপত্তায় আনসার সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ‘সুরক্ষা অ্যাপস’-এর মাধ্যমে সদস্যদের কার্যক্রম মনিটর করা হবে। প্রতিটি ভোটকেন্দ্রে ২ থেকে ৩ জন আনসার সদস্যকে অ্যাপে নিবন্ধন করা হবে। কোনো কেন্দ্র থেকে অনিয়ম বা সমস্যার রিপোর্ট এলে মোবাইল ট্র্যাকিং ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেবে।
তিনি জানান, ডিজিটাল ও ফিজিক্যাল সমন্বয়ের মাধ্যমে সব বাহিনীর মধ্যে একটি সমন্বিত নিরাপত্তা কাঠামো গড়ে তোলা হয়েছে, যা উপজেলা পর্যায় পর্যন্ত কার্যকর থাকবে।
সমাবেশে জেলা আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট রেজাউল ইসলামসহ জেলার বিভিন্ন উপজেলার আনসার ও ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসনে পার্লামেন্ট ইলেকশনে ১৩ হাজার ৫০০-এর বেশি আনসার সদস্য দায়িত্ব পালন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে