ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
হঠাৎ দফায় দফায় ভূমিকম্প, কেঁপে উঠল দেশের কয়েকটি জেলা
নিজস্ব প্রতিবেদক: ভারতের পাহাড়বেষ্টিত সিকিমে গত কয়েক ঘণ্টায় দফায় দফায় সিরিজ ভূমিকম্প অনুভূত হয়েছে। অন্তত ৮ থেকে ১০ বার কম্পনে কেঁপে উঠেছে সিকিমের গ্যাংটক, নামচি ও মাঙ্গান এলাকা। সিকিমের এই সিরিজ ভূমিকম্পের প্রভাব পড়েছে বাংলাদেশেও; বিশেষ করে রংপুর বিভাগের জেলাগুলোতে তীব্র কম্পন অনুভূত হওয়ায় গভীর রাতে মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এবং মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পগুলোর কেন্দ্রস্থল ছিল সিকিমের নামচি এবং মাঙ্গান এলাকায়।
বাংলাদেশের সময় অনুযায়ী বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১টা ৩৯ মিনিটে প্রথম বড় কম্পনটি অনুভূত হয়, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৬। এরপর রাত ২টা ৫০ মিনিটে ৪.৪ মাত্রা এবং ভোর ৩টা ৩১ মিনিটে ৪.০ মাত্রার আরও দুটি মাঝারি কম্পন অনুভূত হয়। ভোর ৬টা পর্যন্ত অন্তত আরও ৫-৬টি ছোট আকারের আফটারশক রেকর্ড করা হয়েছে। ভূমিকম্পগুলোর গভীরতা ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ থেকে ১০ কিলোমিটারের মধ্যে হওয়ায় এর তীব্রতা ও স্থায়িত্ব বেশি অনুভূত হয়েছে।
ভূমিকম্পের সময় রংপুর ও নীলফামারীসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঘুমন্ত মানুষ আতঙ্কে জেগে ওঠেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সেই ভয়ার্ত মুহূর্তের বর্ণনা দেন। নীলফামারীর বাসিন্দা সিয়াম আহমেদ ফেসবুকে লেখেন, ‘আমি বিছানায় ছিলাম, মনে হচ্ছিল রুমটা ভেঙে পড়বে। অনেক ভয় লাগছিল।’ রংপুরের খন্দকার নাঈমও একই ধরনের অভিজ্ঞতার কথা জানান।
ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের মতে, সিকিম ও সংলগ্ন হিমালয় অঞ্চলটি অত্যন্ত ভূমিকম্পপ্রবণ ‘ফল্ট লাইন’-এর ওপর অবস্থিত। একটি বড় কম্পনের পর এমন ছোট ছোট অনেকগুলো আফটারশক হওয়া স্বাভাবিক। তবে বারবার কম্পনের ফলে পাহাড়ি এলাকায় ধস ও পুরনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে।
উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মিয়ানমারে সৃষ্ট ৫.৯ মাত্রার একটি ভূমিকম্পে ঢাকা ও চট্টগ্রামসহ সারাদেশ কেঁপে উঠেছিল। একই দিনে সাতক্ষীরার কলারোয়াতেও একটি মৃদু ভূমিকম্প আঘাত হেনেছিল। দক্ষিণ এশিয়ায় ঘন ঘন এই ভূমিকম্পের ঘটনা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় দেখবেন সরাসরি?
- প্রিপেইড মিটার নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন নির্দেশনা
- আজকের খেলার সময়সূচি (২৭ জুন)
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড -সরাসরি দেখুন এখানে (LIVE)
- সম্পর্কটি আর সেই জায়গায় নেই, জানিয়ে বিচ্ছেদের ঘোষণা
- ব্রাজিল-জাপান লড়াই ঘিরে উত্তেজনা, কখন শুরু হবে ম্যাচ
- জাবির নারী ওয়াশরুমে গোপনে ভিডিও, বহিরাগত আটক
- আজকের খেলার সময়সূচি (২৯ জুন)
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ, যেভাবে ফ্রি লাইভ দেখবেন
- ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো
- ইকুয়েডরের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেক্সিকো
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুন)
- গ্রুপ সেরার লড়াইয়ে আজ ফ্রান্স বনাম নরওয়ে, যেভাবে দেখবেন ম্যাচ
- ঢাবির শিক্ষার্থী ও তার মা-বোনকে কুপিয়ে হত্যা