ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান মইনুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক: জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি তাকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দান করেছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে কমিশনের চেয়ারম্যানের পাশাপাশি চারজন সদস্যকেও নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন— গুম কমিশনের সাবেক সদস্য ও বিশিষ্ট মানবাধিকার কর্মী মো. নুর খান, নাবিলা ইদ্রিস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. শরিফুল ইসলাম এবং মানবাধিকার কর্মী ইলিরা দেওয়ান।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫’ এর ধারা ৬ (১) অনুযায়ী রাষ্ট্রপতি এই নিয়োগ প্রদান করেছেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নবনিয়ুক্ত চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এর আগে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশনের (গুম কমিশন) চেয়ারম্যান হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। মানবাধিকার রক্ষা এবং বিচার বিভাগে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই বিচারপতির নেতৃত্বে কমিশন দেশের মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা