ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
রাজধানীতে আজকের কর্মসূচি (৬ ফেব্রুয়ারি)
নিজস্ব প্রতিবেদক: আজ ৬ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার। সাপ্তাহিক ছুটির এই দিনে রাজধানী ঢাকায় আজ নির্বাচনি উত্তাপ তুঙ্গে। বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা থেকে শুরু করে হেভিওয়েট প্রার্থীদের গণসংযোগ ও ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে মুখর থাকবে রাজপথ। এক নজরে দেখে নিন আজকের উল্লেখযোগ্য কর্মসূচিসমূহ:
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা:
আজকের সবচেয়ে বড় আকর্ষণ হলো বিএনপির নির্বাচনি ইশতেহার প্রকাশ। বিকেল সাড়ে ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলের ইশতেহার ঘোষণা করবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এই অনুষ্ঠানটি পরিচালনা করবেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচনি পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
রাজধানীতে প্রার্থীদের নির্বাচনি তৎপরতা:
ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সকাল সাড়ে ১০টায় বনানী কাঁচাবাজার এলাকা থেকে গণসংযোগ শুরু করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন আজ বাদ জুমা ঐতিহাসিক ধূপখোলা মাঠে বিশাল নির্বাচনি জনসভা করবেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
ঢাকা-১১ আসনে সম্মিলিত ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম আজ সকাল থেকে রাত পর্যন্ত বসুন্ধরা ও বাড্ডা পূর্ব থানা এলাকায় ব্যাপক গণসংযোগ চালাবেন। এছাড়া মুগদা এলাকায় বিকেল ৪টা থেকে নির্বাচনি প্রচারণায় নামবেন ডা. তাসনিম জারা; তিনি বিকেল ৫টায় মুগদা বড় মসজিদ এলাকায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন।
জামায়াতে ইসলামীর প্রচার ও সমাবেশ:
ঢাকা-১৫ আসনে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পক্ষে বিকেল সাড়ে ৪টায় গণসংযোগে নামবেন ব্যারিস্টার শাহরিয়ার কবির ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমানসহ কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা। এদিকে ঢাকা-১৭ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানের সমর্থনে বিকেল সাড়ে ৪টায় গুলশান-শাহজাদপুর সুবাস্তু টাওয়ারের বিপরীত পাশ থেকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হবে।
ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী:
আজ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত একটি ‘স্বাগত র্যালি’র আয়োজন করেছে সংগঠনটির ঢাকা মহানগর শাখা।
ভোটের আর মাত্র কয়েক দিন বাকি থাকায় আজকের এই কর্মসূচিগুলোকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীর বিভিন্ন মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে