ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
নবম পে-স্কেলের দাবিতে কর্মচারীদের ‘ভুখা মিছিল’, উত্তাল শাহবাগ
নিজস্ব প্রতিবেদক: নবম পে-স্কেল বাস্তবায়ন ও দ্রুত গেজেট প্রকাশের দাবিতে আজ শুক্রবার থালা-বাটি হাতে ‘ভুখা মিছিল’ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা। মিছিলটি প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাওয়ার সময় শাহবাগ এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে। একপর্যায়ে পুলিশ জলকামান ব্যবহার করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং আন্দোলনকারীরা শাহবাগ-ফার্মগেট প্রধান সড়কে অবস্থান নেন। এর ফলে ওই রুটে বর্তমানে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে কর্মসূচি শুরু করেন সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতা-কর্মীরা। পরে তারা থালা-বাটি হাতে নিয়ে প্রতীকী ‘ভুখা মিছিল’ বের করেন। মিছিলটি শাহবাগ মোড়ে পৌঁছালে পুলিশ জলকামান নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানা গেছে।
পুলিশি বাধা উপেক্ষা করে বিক্ষোভকারীরা মিন্টো রোডে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’র দিকে এগিয়ে যান। প্রথমে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেন এবং পরে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার প্রধান ফটকের সামনে গিয়ে বসে পড়েন। সেখান থেকে পুলিশ তাদের সরিয়ে দিলে তারা আবারও শাহবাগ থেকে ফার্মগেট অভিমুখী সড়কে অবস্থান নেন।
আন্দোলনরত কর্মচারীদের দাবি, অবিলম্বে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ করতে হবে এবং তা চলতি বছরের ১ জানুয়ারি থেকেই কার্যকর করতে হবে। তারা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে বর্তমান বেতনে জীবনযাপন করা অসম্ভব হয়ে পড়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ এবং বিজিবি মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। উল্লেখ্য, এই দাবিতে গত কয়েকদিন ধরে তারা ধাপে ধাপে কর্মবিরতি পালন করে আসছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি