ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
গুরুতর আহত ৪৭৪ জন পেলেন জুলাই যোদ্ধা স্বীকৃতি
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ গুরুতর আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতির আওতায় আনতে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে পুনর্নির্ধারিত ক্যাটাগরিতে আরও শতাধিক আহতকে আনুষ্ঠানিকভাবে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে অন্তর্ভুক্ত করে নতুন গেজেট প্রকাশ করা হয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ গুরুতর আহত মোট ৪৭৪ জনকে পুনর্নির্ধারিত ক্যাটাগরিতে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট অধ্যাদেশের বিধান অনুযায়ী আহত ব্যক্তিদের নতুন করে শ্রেণিভুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’ এর ১১(৪) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই গেজেট প্রকাশ করা হয়েছে। পুনর্নির্ধারিত তালিকায় তাদের শ্রেণি নির্ধারণ করা হয়েছে শ্রেণি- ‘খ’, অর্থাৎ গুরুতর আহত ক্যাটাগরিতে।
এতে আরও উল্লেখ করা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এই আদেশ জারি করা হয়েছে এবং গেজেট প্রকাশের মাধ্যমে এটি কার্যকর হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত