ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
নির্বাচন সামনে রেখে বাংলাদেশ সফরে সতর্কবার্তা যুক্তরাজ্যের
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্য। জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সংক্রান্ত ভ্রমণ নির্দেশনা হালনাগাদ করে এ সতর্কতা জারি করে ব্রিটিশ ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)।
হালনাগাদ সতর্কবার্তায় বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে গত ২২ জানুয়ারি থেকে নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে। এ সময় রাজনৈতিক সহিংসতা, সংঘর্ষ এবং উগ্রবাদী গোষ্ঠীর সম্ভাব্য হামলার ঝুঁকি রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
এফসিডিও বিশেষভাবে রাজনৈতিক সমাবেশ, মিছিল এবং ভোটকেন্দ্রকে কেন্দ্র করে সহিংস ঘটনার আশঙ্কার কথা তুলে ধরে ব্রিটিশ নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।
সতর্কবার্তায় আরও বলা হয়, বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি যে কোনো সময় পূর্ব সতর্কতা ছাড়াই দ্রুত পরিবর্তিত হতে পারে। ফলে ভ্রমণের সময় আশপাশের পরিবেশ ও পরিস্থিতির দিকে সর্বোচ্চ নজর রাখতে হবে। বড় জনসমাগম, রাজনৈতিক কর্মসূচি এবং পুলিশ বা নিরাপত্তা বাহিনীর উপস্থিতি রয়েছে-এমন এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলা, ভ্রমণ পরিকল্পনা করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য বিকল্প প্রস্তুতি রাখার কথাও উল্লেখ করেছে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর।
এফসিডিও জানায়, কোনো দেশেই ভ্রমণের ক্ষেত্রে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। উল্লেখ্য, এর আগেও গত ২২ জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে প্রথম দফায় ব্রিটিশ নাগরিকদের জন্য বাংলাদেশ সফরসংক্রান্ত সতর্কতা জারি করেছিল যুক্তরাজ্য সরকার।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)