ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
ডাকসুতে সম্ভাব্য প্রার্থী ছাত্রদলের আবিদ ও হামীম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান আবিদ এবং কবি জসীম উদদীন হল শাখার আহ্বায়ক শেখ তানভীর বারী হামীম।
একাধিক সূত্রে জানা গেছে, আসন্ন ডাকসু নির্বাচনে আবিদুল ইসলাম খান আবিদ সহ-সভাপতি (ভিপি) এবং শেখ তানভীর বারী হামীম সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রদলের প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে পারেন।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তারা। এটি ছিল ফরম সংগ্রহের শেষ দিন।
আবিদুল ইসলাম খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শেখ তানভীর বারী হামীম উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ডাকসু নির্বাচনে এখনো আনুষ্ঠানিকভাবে প্যানেল চূড়ান্ত করেনি ছাত্রদল। তবে দলীয় সূত্রের বরাতে জানা গেছে, ভিপি পদে আবিদ ও জিএস পদে হামীমের প্রার্থীতা চূড়ান্ত হতে পারে।
মনোনয়ন ফরম সংগ্রহের পর আবিদুল ইসলাম খান বলেন, ‘আমাদের সাংগঠনিকভাবে এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব দ্রুতই সিদ্ধান্ত জানাবেন। এর আগে সবাই মনোনয়ন ফরম সংগ্রহ করছেন।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)