ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
শহীদ পরিবারের সদস্যদের জন্য ইবিতে বিশেষ সুবিধার ঘোষণা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, “আমরা শহীদদের রক্তের ঋণ কোনো দিনও পরিশোধ করতে পারবো না। তবে তাদের আত্মার মাগফিরাত কামনায় ব্যক্তিগত ও সম্মিলিতভাবে দোয়া করা আমাদের দায়িত্ব।”
শুক্রবার (৪ জুলাই) জুমার নামাজের পর ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ আয়োজিত দোয়া অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন তিনি। শহীদদের প্রতি সম্মান জানাতে অনুষ্ঠিত দোয়ায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রনেতারা।
উপাচার্য আরও বলেন, “জুলাই আন্দোলনে শহীদ বা আহতদের পরিবারের সদস্যরা যদি ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান, তাহলে তাদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হবে। পাশাপাশি আমি সরকারের প্রতি আহ্বান জানাই, যেন শহীদ পরিবারগুলোকে আজীবন রাষ্ট্রীয় সুবিধার আওতায় রাখা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনও নিজস্ব পর্যায়ে সর্বোচ্চ সহযোগিতা করবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ওবায়দুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক ইয়াশিরুল কবির সৌরভ, তানভীর মণ্ডল ও গোলাম রব্বানী প্রমুখ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, “শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণা। তারা আমাদের শিখিয়ে গেছেন কীভাবে অধিকার রক্ষা করতে হয়। তাদের স্মরণ আমাদের অধিকার আদায়ের সংগ্রামে ঐক্যবদ্ধ রাখবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)