ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
পদোন্নতি পাবেন না যেসব সরকারি কর্মকর্তারা
জনপ্রশাসনে যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির তালিকা প্রায় চূড়ান্ত হয়েছে। প্রশাসন সংক্রান্ত উপদেষ্টা কমিটির অনুমোদন পেলেই এটি প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে। একই সঙ্গে সচিবদের শূন্যপদ পূরণেও প্রস্তুতি সম্পন্ন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সূত্র জানায়, বিসিএস ২০তম ব্যাচের মোট ৩৭৮ জন কর্মকর্তার মধ্যে প্রায় ১৩০ জনকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির জন্য বিবেচনা করা হচ্ছে। তবে এই তালিকা থেকে বাদ পড়বেন ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিতর্কিত ভূমিকা রাখা জেলা প্রশাসকরা (ডিসি)। পাশাপাশি যেসব কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি, শৃঙ্খলা ভঙ্গ বা অসদাচরণের অভিযোগ রয়েছে তারাও পদোন্নতির আওতায় আসবেন না।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র বলছে, প্রশাসনের গতিশীলতা বজায় রাখতে অনুমোদিত পদের বাইরেও পদোন্নতির উদ্যোগ নেওয়া হয়েছে। অতিরিক্ত সচিব পদে ৪০০-এর বেশি কর্মকর্তা প্রয়োজন। তাই বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন উইং, করপোরেশন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অতিরিক্ত সচিবদের পদায়ন করা হবে।
বর্তমানে প্রাথমিকভাবে প্রায় ২০০ কর্মকর্তার নাম পদোন্নতির তালিকায় রয়েছে। তালিকাটি সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) পর্যালোচনা করছে এবং মন্ত্রিসভা কমিটির অনুমোদনের পর চূড়ান্তভাবে প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী