ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার তথ্য দিতে হবে নির্বাচন কমিশনে
নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ডিজিটাল প্রচারণার ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারণা, বিশেষ করে ফেসবুক বুস্টিং ও স্পন্সরশিপের যাবতীয় হিসাব ও তথ্য কমিশনকে জমা দিতে হবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, এ সংক্রান্ত একটি নির্দেশনা সম্বলিত চিঠি দেশের সকল রিটার্নিং অফিসারকে পাঠানো হয়েছে।
চিঠিতে জানানো হয়, ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ এর ১৬ নম্বর বিধি অনুযায়ী, কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রচারণা চালাতে চাইলে সংশ্লিষ্ট মাধ্যমের নাম, অ্যাকাউন্ট আইডি এবং ই-মেইল আইডিসহ যাবতীয় তথ্য প্রচারণা শুরুর আগেই রিটার্নিং অফিসারের কাছে দাখিল করতে হবে।
এ ছাড়া ডিজিটাল প্রচারণার ব্যয় নিয়ে বিধিমালা ২২(২)-এ স্পষ্ট বলা হয়েছে, নির্বাচন বিষয়ক কোনো কন্টেন্ট তৈরি, বিজ্ঞাপন প্রদান, বুস্টিং ও স্পন্সরশিপসহ সকল ধরণের প্রচারণার খরচ সামগ্রিক নির্বাচনী ব্যয়ের অন্তর্ভুক্ত করতে হবে। এই হিসাব যথাযথভাবে নির্বাচন কমিশন বরাবর দাখিল করা বাধ্যতামূলক।
নির্দেশনায় আরও বলা হয়েছে, রিটার্নিং অফিসারদের প্রাপ্ত এসব তথ্য দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখায় পাঠাতে হবে। মূলত নির্বাচনী ব্যয়সীমা নিয়ন্ত্রণ এবং ডিজিটাল প্ল্যাটফর্মে স্বচ্ছতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা