ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নির্বাচন শেষেই ক্ষমতা হস্তান্তর করবে সরকার
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন সম্পন্ন হওয়ার পর অন্তর্বর্তী সরকার কোনোভাবেই দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পথে হাঁটবে না বরং যত দ্রুত সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বক্তব্যে তিনি এ বিষয়টি স্পষ্ট করেন এবং নির্বাচন-পরবর্তী সময় নিয়ে ছড়ানো নানা গুজবের কড়া সমালোচনা করেন।
ফেসবুক পোস্টে আবুল কালাম আজাদ মজুমদার বলেন, নির্বাচন শেষে অন্তর্বর্তী সরকার আরও ১৮০ কার্যদিবস ক্ষমতায় থাকবে এমন প্রচারণার পেছনে অসৎ উদ্দেশ্য রয়েছে। যারা এখন এসব কথা বলছেন, তারাই কিছুদিন আগেও নির্বাচন নিয়ে জনমনে সন্দেহ ও অনিশ্চয়তা তৈরির চেষ্টা করেছিল।
তিনি আরও বলেন, এখন যখন স্পষ্ট হয়ে গেছে যে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তখন একটি মহল নতুন ষড়যন্ত্রতত্ত্ব সামনে এনে বিভ্রান্তি ছড়াতে চাইছে। এসব অপপ্রচার বাস্তবতার সঙ্গে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ নয়।
উপ-প্রেস সচিবের ভাষ্য অনুযায়ী, এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় অনেক উচ্চশিক্ষিত মানুষও বিভ্রান্ত হচ্ছেন, যা দুঃখজনক। তবে বাস্তবে নির্বাচন-পরবর্তী সময়ে ক্ষমতা হস্তান্তর নিয়ে কোনো জটিলতা বা বিলম্বের সুযোগ নেই।
তিনি পুনরায় জোর দিয়ে বলেন, ভোটগ্রহণ শেষ হওয়ার পর যত দ্রুত সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন হবে, তত দ্রুতই নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে সরকারের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল