ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশের পাশে দাঁড়ানোয় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন ক্রীড়া উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্তে পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি এই সিদ্ধান্তকে বাংলাদেশের প্রতি স্পষ্ট সমর্থনের নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান ড. আসিফ নজরুল।
পোস্টে তিনি ‘ধন্যবাদ পাকিস্তান’ লিখে উল্লেখ করেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ভারত–পাকিস্তান ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে তাঁর দেশ।
ড. আসিফ নজরুল তার পোস্টে আরও তুলে ধরেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে বলেছেন খেলার মাঠে রাজনীতির কোনো স্থান থাকা উচিত নয়। এ কারণেই ভারতীয় দলের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শাহবাজ শরিফের বক্তব্য উদ্ধৃত করে আসিফ নজরুল লেখেন, পাকিস্তান সরকার বিষয়টি গভীরভাবে বিবেচনা করেই এই সিদ্ধান্তে পৌঁছেছে এবং বাংলাদেশের পাশে দাঁড়ানোকে তারা নৈতিক দায়িত্ব বলে মনে করছে।
এই সিদ্ধান্তকে যথার্থ ও সময়োপযোগী আখ্যা দিয়ে ড. আসিফ নজরুল বলেন, ক্রীড়াঙ্গনে ন্যায়বোধ ও নৈতিকতার পক্ষে পাকিস্তানের এই অবস্থান প্রশংসার দাবি রাখে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)