ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ঘরে বসেই শুল্ক-কর পরিশোধের সুযোগ
আমদানি ও রপ্তানির ক্ষেত্রে শুল্ক ও কর পরিশোধ এখন আরও সহজ ও দ্রুত হচ্ছে। ‘এ চালান’ বা অটোমেটেড চালান পদ্ধতির মাধ্যমে অনলাইনে সরাসরি সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়ার সুযোগ চালু করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন এ ওয়েবভিত্তিক সিস্টেম ব্যবহার করে আমদানিকারক, রপ্তানিকারক কিংবা সিঅ্যান্ডএফ এজেন্টরা ডেবিট ও ক্রেডিট কার্ড অথবা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস—যেমন বিকাশ, রকেট, নগদ, উপায়, এম ক্যাশ, ট্রাস্টপে ইত্যাদি মাধ্যম ব্যবহার করে শুল্ক-কর পরিশোধ করতে পারবেন। অনলাইনে জমা দেওয়ার পর পাওয়া যাবে সিস্টেম-জেনারেটেড রসিদ নম্বর, যা দেখিয়ে বন্দর থেকে দ্রুত পণ্য খালাস করা যাবে। এছাড়া, আগের মতো ব্যাংক থেকেও শুল্ক-কর দেওয়া যাবে।
নতুন এই ডিজিটাল পদ্ধতি গত এপ্রিল মাসে প্রথম চালু হয় কমলাপুর আইসিডি কাস্টমসে। পরে পানগাঁও কাস্টমস হাউসে এটি চালু করা হয় এবং সম্প্রতি চট্টগ্রাম কাস্টমসেও কার্যক্রম শুরু হয়েছে। আগামী সোমবার (৫ জুলাই) থেকে এটি চালু হচ্ছে ঢাকা কাস্টমসসহ দেশের সব কাস্টমস হাউসে।
এনবিআর জানিয়েছে, আগের আরটিজিএস পদ্ধতিতে শুল্ক-কর জমা হলেও তা সরকারি কোষাগারে জমা হতে সময় লাগত কয়েক দিন, ফলে সরকারের তাৎক্ষণিক অর্থ ব্যবহার বাধাগ্রস্ত হতো। এখন এ চালানের মাধ্যমে তাৎক্ষণিকভাবে অর্থ সরকারি কোষাগারে জমা পড়বে, যা সরকার দ্রুত ব্যয়ও করতে পারবে।
নতুন এই উদ্যোগ কাস্টমস কার্যক্রমকে করবে আরও দ্রুত, সহজ এবং স্বচ্ছ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক