ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
ব্যবসায়ীদের স্বস্তি: কাঁচামাল আমদানির মূল্য পরিশোধে সময় বৃদ্ধি
বাংলাদেশ ব্যাংক শিল্পের কাঁচামাল ও কৃষি উপকরণের আমদানির মূল্য পরিশোধের সময়সীমা আরও ছয় মাস বাড়িয়েছে। ফলে আমদানিকারকরা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিল পরিশোধ করতে পারবেন।
সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানায়, ব্যাক-টু-ব্যাক আমদানি, কৃষি উপকরণ, রাসায়নিক সার ও শিল্পের কাঁচামাল আমদানিতে সাপ্লায়ার্স ও বায়ার্স ক্রেডিটের সময়সীমা ১৮০ দিন থেকে বাড়িয়ে ৩৬০ দিন করা হয়েছে।
ব্যাংক জানায়, এ সিদ্ধান্তে চলমান ডলার সংকট মোকাবিলায় বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং ব্যবসায়ীরা সহজে নির্ধারিত সময়ে অর্থ পরিশোধ করতে পারবেন। তবে রফতানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) আওতায় আমদানিতে এ সুবিধা মিলবে না।
চলতি বছরের শুরুতে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) কাঁচামাল আমদানির ক্রেডিট মেয়াদ বাড়ানোর দাবি জানায়। সংগঠনটির তথ্য অনুযায়ী, ১ হাজার ৮৫০ সদস্য নিয়ে প্রাইমারি টেক্সটাইল খাতে প্রায় ২২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ রয়েছে যা দেশের সবচেয়ে বড় একক বেসরকারি বিনিয়োগ। দেশের রফতানি আয়ের ৮০/৮৬ শতাংশ আসে টেক্সটাইল ও পোশাক খাত থেকে, যার ৭০ শতাংশ জোগান দেয় টেক্সটাইল শিল্প।
বিটিএমএ’র মতে, বিনিময় হারের অস্থিরতা, গ্যাস-বিদ্যুৎ সংকট ও উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে কাঁচামাল আমদানিকারীরা চাপের মুখে পড়েছেন। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্রেডিট মেয়াদ বাড়ানো জরুরি হয়ে পড়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ