ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
১৩ বীমায় প্রাতিষ্ঠানিক মালিকানা তলানিতে, ১০% শতাংশের নিচে শেয়ার
শেয়ারবাজারে তালিকাভুক্ত মোট ৫৮টি বীমা কোম্পানির মধ্যে ১৩টি বীমা কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ারের পরিমাণ ১০ শতাংশের নিচে নেমে এসেছে। সাধারণত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারের বড় অংশীদার হয়ে থাকেন এবং তাদের বিনিয়োগ সংশ্লিষ্ট কোম্পানির প্রতি তাদের বিশ্বাসকে প্রতিফলিত করে। এই পতন ক্ষুদ্র বিনিয়োগকারীদের মধ্যেও এক ধরনের অনিশ্চয়তা তৈরি করতে পারে।
তবে আশার কথা হলো, দেড় ডজনের বেশি ইন্স্যুরেন্স কোম্পানিতে এখনও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের উল্লেখযোগ্য মালিকানা রয়েছে। যার মধ্যে অনেক কোম্পানিতে ৪০ শতাংশেরও বেশি শেয়ার তাদের হাতে। এটি সামগ্রিকভাবে বীমা খাতের প্রতি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের একটি বৃহৎ অংশের ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় থাকার ইঙ্গিত দেয়।
যে ১৩টি বীমা কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার ১০ শতাংশের নিচে নেমে গেছে, সেগুলো হলো- এশিয়া ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, সিকদার ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।
এশিয়া ইন্স্যুরেন্স
এশিয়া ইন্স্যুরেন্সের মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৭০ লাখ ৬৯ হাজার ৮৫৮ টি। সর্বশেষ ৩১ মে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ কমে দাঁড়িয়েছে ৬.৬৩ শতাংশে। বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৪২.৬৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫০.৭০ শতাংশ শেয়ার।
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৪২ লাখ ৫০ হাজার। সর্বশেষ ৩১ মে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ কমে দাঁড়িয়েছে ৪.৫৬ শতাংশে। কোম্পানিটিতে উদ্যোক্তা পরিচালকদের কাছে শেয়ার রয়েছে ৬০.১৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৫.৩১ শতাংশ।
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৩৬ লাখ ৮৫ হাজার ৫৭৬টি। সর্বশেষ ৩১ মে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে ৬.৭৪ শতাংশে। বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩১.৫৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬১.৭২ শতাংশ।
দেশ জেনারেল ইন্স্যুরেন্স
দেশ জেনারেল ইন্স্যুরেন্সের মোট শেয়ার সংখ্যা ৪ কোটি। সর্বশেষ ৩১ মে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ কমে দাঁড়িয়েছে কমে ৪.৫৭ শতাংশে। অবশিষ্ট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৫২.১১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৩.৩১ শতাংশ।
ফেডারেল ইন্স্যুরেন্স
ফেডারেল ইন্স্যুরেন্সের মোট শেয়ার সংখ্যা ৭ কোটি ১০ লক্ষ ৩৯ হাজার ৬৪৩টি। সর্বশেষ ৩১ মে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ কমে দাঁড়িয়েছে ০.৯৪ শতাংশে। কোম্পানিটিতে উদ্যোক্তা পরিচালকদের কাছে শেয়ার রয়েছে ৩৮.২৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬০.৮০ শতাংশ।
ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স
ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের মোট শেয়ার সংখ্যা ৫ কোটি ৬ লক্ষ ৫২ হাজার ৭৬৬ টি। সর্বশেষ ৩১ মে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ কমে দাঁড়িয়েছে ৪.৬১ শতাংশে। কোম্পানিটিতে উদ্যোক্তা পরিচালকদের কাছে শেয়ার রয়েছে ৪১.৩০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৪.৯ শতাংশ।
ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ
ইসলামী ইন্স্যুরেন্সের মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ১১ লক্ষ ৬৫ হাজার ২১৫ টি। সর্বশেষ ৩১ মে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ কমে দাঁড়িয়েছে ৮.৩২ শতাংশে। কোম্পানিটিতে উদ্যোক্তা পরিচালকদের কাছে শেয়ার রয়েছে ৪৫.৬১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৬.০৭ শতাংশ।
জনতা ইন্স্যুরেন্স
জনতা ইন্স্যুরেন্সের মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৬৬ লক্ষ ১৭ হাজার ৯১২ টি। সর্বশেষ ৩১ মে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ কমে দাঁড়িয়েছে ৭.৮৮ শতাংশে। কোম্পানিটিতে উদ্যোক্তা পরিচালকদের কাছে শেয়ার রয়েছে ৩৯.৮৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫২.২৫ শতাংশ।
কর্ণফুলী ইন্স্যুরেন্স
কর্ণফুলী ইন্স্যুরেন্সের মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৪৮ লক্ষ ৭৬ হাজার ১১৩ টি। সর্বশেষ ৩১ মে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ কমে দাঁড়িয়েছে ৪.৫৯ শতাংশে। কোম্পানিটিতে উদ্যোক্তা পরিচালকদের কাছে শেয়ার রয়েছে ৩২.৭৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬২.৬৭ শতাংশ।
রিলায়েন্স ইন্স্যুরেন্স
রিলায়েন্স ইন্স্যুরেন্সের মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ৫১ লক্ষ ৬১ হাজার ৮৭ টি। সর্বশেষ ৩১ মে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ কমে দাঁড়িয়েছে ৪.৭২ শতাংশে।কোম্পানিটিতে উদ্যোক্তা পরিচালকদের কাছে শেয়ার রয়েছে ৬৪.২৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩১.০৪ শতাংশ।
সিকদার ইন্স্যুরেন্স
সিকদার ইন্স্যুরেন্সের মোট শেয়ার সংখ্যা ৪ কোটি। সর্বশেষ ৩১ মে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ কমে দাঁড়িয়েছে ২.২১ শতাংশে। কোম্পানিটিতে উদ্যোক্তা পরিচালকদের কাছে শেয়ার রয়েছে ৫০.৪০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৭.৩৯ শতাংশ।
সোনালী লাইফ ইন্স্যুরেন্স
সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৭৫ লক্ষ। সর্বশেষ ৩১ মে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে ৫.৫৩ শতাংশে। কোম্পানিটিতে উদ্যোক্তা পরিচালকদের কাছে শেয়ার রয়েছে ৫৪.৮৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৯.৬২ শতাংশ।
ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স
ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মোট শেয়ার সংখ্যা ৪ কোটি। সর্বশেষ ৩১ মে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ কমে দাঁড়িয়েছে ৮.১৪ শতাংশে। কোম্পানিটিতে উদ্যোক্তা পরিচালকদের কাছে শেয়ার রয়েছে ৫৩.৩৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৮.৪৮ শতাংশ।
এই চিত্রটি বীমা খাতের বিকাশমান ও গতিশীল রূপকে তুলে ধরে। যেখানে কিছু কোম্পানির শেয়ারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমে, আবার কিছুদিন পর বৃদ্ধিও পায়। এটি বীম কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের উপস্থিতি এবং বৈচিত্র্যপূর্ণ বিনিয়োগের সুযোগকে ইঙ্গিত করে। বাজারের এই উত্থান-পতন আসলে বিনিয়োগকারীদের জন্য নতুন নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয়।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে