ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শেয়ারবাজারে স্বস্তির ঢেউ, ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার
ধারাবাহিক পতন কাটিয়ে আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঘুরে দাঁড়িয়েছে দেশের শেয়ারবাজার। যদিও এর আগে গত সপ্তাহের শেষ কার্যদিবসেও সূচকের উত্থান ঘটেছিল। কিন্তু ওইদিন সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন বাড়েনি। আজ সম্পূর্ণ আলাদা চিত্রে অবস্থান করছে উভয় বাজার। বাজারের এমন চাঙ্গা পরিস্থিতিতে বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ রবিবার (১৭ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। এরপর সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদি ডিএসইতে সূচক নামার তুলনায় উঠার পরিমাণ বেশি ছিল। এর ফলে দিনশেষে সূচকের পাশপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫১.২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪০১.৪৮ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৯.৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭২.৫৭ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ২২.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৯৫.৯৫ পয়েন্টে।
ডিএসইতে আজ মোট ৩৯৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২০৫টির দর বেড়েছে, ১৩৫টির দর কমেছে এবং ৫৮টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৮০১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে লেনদেন হয়েছিল ৭০৩ কোটি ২ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৯৮ কোটি ৬৯ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ১৩ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৪ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৫টির, কমেছে ৬০টির এবং পরিবর্তন হয়নি ২৮টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৬.৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৯.৩৫ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৩৪.৭৯ পয়েন্ট কমেছিল।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- বিশ্ব সাপ দিবস আজ
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- এইচএসসি ৫ বিষয়ের পরীক্ষা আবার হবে?