ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
সেই তন্বীর সম্মানে 'গবেষণা ও প্রকাশনা' সম্পাদক পদ ছেড়ে দিল বাগছাস
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অন্যতম মুখ্য চরিত্র সানজিদা আহমেদ তন্বী। তার সম্মানে এই পদে কাউকে মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)।
আজ সোমবার ভোরে এক ফেসবুক পোস্টে বিষয়টি জানান সংগঠনটির ঢাবি শাখার আহবায়ক আব্দুল কাদের।
তিনি লিখেন, তন্বী আমাদের জুলাইয়ে জ্বলে ওঠা বিক্ষোভের উৎস, তন্বী আমাদের জুলাইয়ে গর্জে ওঠা প্রতিরোধের অনুপ্রেরণা। তাঁর প্রতি শ্রদ্ধা রেখে আমাদের সমর্থিত প্যানেলে ❝গবেষণা ও প্রকাশনা❞ বিষয়ক সম্পাদক পদটি শূন্য রাখা হয়েছে এবং তন্বী'র প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের হাতে আহত হওয়া তন্বীর রক্তাক্ত মুখ সারাদেশে ভাইরাল হয়। এক ছবিতে ফুঁসে উঠে সারাদেশ, আন্দোলন হয় তীব্র। ওই হামলায় রক্তাক্ত শিক্ষার্থীর নাম সানজিদা আহমেদ তন্বি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তিনিই ডাকসুর কেন্দ্রীয় সংসদে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)