ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য ড. নুরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম। আজ সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক বিশেষ সংবাদ ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই গুরুত্বপূর্ণ নিয়োগের ঘোষণা দেন।
নবনির্বুক্ত উপাচার্য ড. মো. নুরুল ইসলাম বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের একজন জ্যেষ্ঠ অধ্যাপক। এর পাশাপাশি তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) হিসেবেও অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর দীর্ঘ একাডেমিক ও প্রশাসনিক অভিজ্ঞতা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
আজ বিকেল ৪টার পর শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত ওই ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী জানান, সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে এই নিয়োগ প্রদান করা হয়েছে। শীঘ্রই তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন। ড. নুরুল ইসলামের এই নতুন পদায়নের ফলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত