ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
আগামী মাসেই কৃষক কার্ড কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে আগামী মাসের মধ্যেই কৃষকদের জন্য বিশেষ কার্ড বিতরণ কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার ইতোমধ্যে ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
সোমবার (১৬ মার্চ) দিনাজপুর জেলা বিএনপি আয়োজিত সুধি সমাবেশ ও ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী জানান, নির্বাচনের সময় জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলো বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড বিতরণ, ধর্মীয় ব্যক্তিদের সম্মাননা এবং খাল খনন কর্মসূচি চালুর পর এবার কৃষক কার্ড চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, কৃষি খাতকে শক্তিশালী করতে দিনাজপুরে কৃষিভিত্তিক শিল্পকারখানা ও হিমাগার স্থাপনের বিষয়েও সরকারের ভেতরে আলোচনা চলছে।
দেশ গঠনের কাজে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, দেশকে এগিয়ে নিতে হলে সব শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। বর্তমান পরিস্থিতিতে সৃষ্ট বিভিন্ন সমস্যা সমাধানে সময় লাগবে, তবে জনগণের সহযোগিতা থাকলে সরকার প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবে।
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। পাইলট প্রকল্পের আওতায় ইতোমধ্যে ১৫টি স্থানে প্রায় ৩৭ হাজার ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছানো নিশ্চিত করা হবে। যাদের এই সুবিধা পাওয়ার প্রয়োজন নেই, তারা তা গ্রহণ করবেন না বলেও আশা প্রকাশ করেন তিনি।
বিগত সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, গত ১৬ বছরে দেশে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি এবং নানা অনিয়ম ও লুটপাটের ঘটনা ঘটেছে। তবে এতদিনের সমস্যা স্বল্প সময়ের মধ্যে সমাধান করা সম্ভব নয়, এজন্য জনগণকে ধৈর্য ধরতে হবে।
তিনি বলেন, যারা সরকারকে ভোট দিয়েছেন কিংবা দেননি—সবাই এই সরকারের অংশ। দেশের উন্নয়ন ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার দিন-রাত কাজ করে যাবে এবং এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়