ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ অনুসন্ধানে দুদক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্রের দুটি বাড়ির তথ্য চেয়ে দেশটিতে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলআর) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১৮ আগস্ট) দুদক সূত্রের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।
দুদকের অনুসন্ধান অনুযায়ী, জয় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার গ্রেট ফলস এলাকার পার্কার হাউস ড্রাইভের ১০৪১১ নম্বর এবং ফলস চার্চ এলাকার বেলমানার কোর্টের ৩৮৪৭ নম্বর বাড়ির মালিক। বাড়ি দুটি যথাক্রমে ২০২৪ সালের ২৭ জুন ও ২০১৪ সালের ৫ মে কেনা হয়। এগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় ৫৩ কোটি টাকার বেশি বলে দাবি করছে দুদক।
দুদক আরও জানিয়েছে, এই সম্পত্তির তথ্য জয়ের আয়কর নথিতে গোপন করা হয়েছে। কমিশনের একটি অনুসন্ধান দল ইতোমধ্যে ওই দুই বাড়ির সুনির্দিষ্ট তথ্য, মালিকানা দলিল ও ঠিকানাসহ বিস্তারিত প্রতিবেদন জমা দিয়েছে, যা কমিশনের সভায় অনুমোদিত হয়েছে।
এখন আইনি প্রক্রিয়া অনুযায়ী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের আদালতে এই বাড়ি সংক্রান্ত তথ্য পাঠাবে দুদক। যুক্তরাষ্ট্র সরকার চাইলে এসব তথ্যের ভিত্তিতে সম্পত্তি জব্দ করতে পারে।এছাড়া, জয়ের নামে যুক্তরাষ্ট্রে আরও ১৩টি বাড়ি ও একটি শপিংমলের মালিকানার তথ্যও পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এসব বিষয়েও অনুসন্ধান চালাচ্ছে দুদকের একাধিক তদন্ত দল।
দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা নিতে তারা প্রয়োজনীয় সব প্রস্তুতি নিচ্ছেন। এই সম্পদগুলোর উৎস এবং অর্থপাচার সংক্রান্ত তথ্য যাচাই করাই তদন্তের মূল লক্ষ্য।এ বিষয়ে এখনো সজীব ওয়াজেদ জয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি